Saikat Chakrabarti: মামদানির পর ট্রাম্পের ঘুম কেড়েছেন বাঙালি সৈকত চক্রবর্তী! মার্কিন প্রশাসনে নেতাজি-ভক্ত হার্ভার্ড স্নাতক…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়ে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি- বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের পুত্র ইতিহাস গড়েছেন। এবার মামদানির পথে অনুসরণ করে মার্কিন রাজনীতিতে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, বাঙালি তরুণ সৈকত চক্রবর্তী, নজর কেড়েছেন। সান ফ্রান্সিসকো থেকে জিতে আমেরিকার আইনসভা বা কংগ্রেসে পা রাখার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির এই সদস্য। এবার ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছেন এই বাঙালি। পেলোসির আসনে চোখ সৈকতের মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টিটিভসের প্রাক্তন স্পিকার এবং ডেমোক্রেটিক…

