জেলে পার্থর প্রতিবেশী সারদা – রোজভ্যালি কর্তারা ! একের পর এর হাইপ্রোফাইল নাম
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )। সূত্রের খবর, সেল ব্লকের ২ নম্বর ঘরে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। জেলের পরিভাষায় ওই সেলকে বলা হয় পয়লা বাইশ। হাইপ্রোফাইল বন্দিদের প্রতিবেশী পার্থ প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাশের সেলে রয়েছেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ( Rose Valley chairman Gautam Kundu) , সারদা-কর্তা সুদীপ্ত সেন (Saradha boss Sudipta S en ) । যাদের হাইপ্রোফাইল বন্দি বলা হয়ে থাকে। আছেন ছত্রধর মাহাতো, আইএস জঙ্গি মুসা, আফতাব আনসারি ও তার ঘনিষ্ঠ…

