Enrique Lglesias collaboration with Shah Rukh Khan : ১৩ বছর পর মুম্বইয়ে এনরিক, শাহরুখের সঙ্গে কোলাব নিয়ে উত্তেজনা তুঙ্গে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং ল্যাটিন পপ আইকন এনরিক ইগ্লেসিয়াস একসাথে মঞ্চে বা বড় পর্দায় আসছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং তা এমন এক ‘ড্রিম কোলাবরেশন’, যাকে বহু ফ্যান ইতিমধ্যেই সঙ্গীত‑ইতিহাসের নতুন অধ্যায় বলছে। এনরিক ইগ্লেসিয়াস ১৩ বছর পর ভারতে ফিরছেন, মুম্বাইয়ের এমএমআরডিএ- এর মাঠে ২৯ ও ৩০ অক্টোবর দুই রাত কনসার্ট করবেন। এরপরই সামাজিক মাধ্যম হইচই করে ওঠে। তারকা দুইজন একসঙ্গে কাজ করবেন কি না? বিশেষ করে এমন খবরে, জানতে পারা গেছে, শাহরুখ‑এর আগামী…

