Enrique Lglesias collaboration with Shah Rukh Khan : ১৩ বছর পর মুম্বইয়ে এনরিক, শাহরুখের সঙ্গে কোলাব নিয়ে উত্তেজনা তুঙ্গে!

Enrique Lglesias collaboration with Shah Rukh Khan : ১৩ বছর পর মুম্বইয়ে এনরিক, শাহরুখের সঙ্গে কোলাব নিয়ে উত্তেজনা তুঙ্গে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং ল্যাটিন পপ আইকন এনরিক ইগ্লেসিয়াস একসাথে মঞ্চে বা বড় পর্দায় আসছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং তা এমন এক ‘ড্রিম কোলাবরেশন’, যাকে বহু ফ্যান ইতিমধ্যেই সঙ্গীত‑ইতিহাসের নতুন অধ্যায় বলছে।

এনরিক ইগ্লেসিয়াস ১৩ বছর পর ভারতে ফিরছেন, মুম্বাইয়ের এমএমআরডিএ- এর মাঠে ২৯ ও ৩০ অক্টোবর দুই রাত কনসার্ট করবেন। এরপরই সামাজিক মাধ্যম হইচই করে ওঠে। তারকা দুইজন একসঙ্গে কাজ করবেন কি না? বিশেষ করে এমন খবরে, জানতে পারা গেছে, শাহরুখ‑এর আগামী ছবি ‘কিং’‑এ এনরিক ইগ্লেসিয়াস‑র অংশগ্রহণ হতে পারে এক গানের মাধ্যমে।

সুত্রের খবর অনুযায়ী, এটি হবে এনার্জি-প্যাকড ট্র্যাক, যেখানে বলিউডের রোমান্টিক স্টাইল ও ল্যাটিন পপের উদ্দীপ্ত ছন্দ মিলবে। ইগ্লেসিয়াসের জনপ্রিয় গান বাইলামোস এবং হিরো মিলে যেতে পারে বলেই সঙ্গীতপ্রেমীরা তৎপর।

২০০৪ সালে তাঁর প্রথম ভারত আশা তারপর ২০১২ সালে দ্বিতীয়বার আশা, এরপর ২০২৫ সালে আবার তাঁর ফিরে আশা, প্রায় ১৯ বছর পর এবার কোণঠাসা হয়ে উঠেছে ভক্তদের অপেক্ষা।

স্থানীয় আয়োজক ও সংগঠক ‘ইভা লাইভ’ জানিয়েছেন, দুই রাত মিলিয়ে প্রায় ৫০ হাজার ফ্যান অংশগ্রহণ করবে। চিরচেনা হিট গান যেমন হিরো, বাইলামোস থেকে শুরু করে নতুন ট্র্যাকও মঞ্চ মাতাবে।

এই আয়োজন ভারতীয় লাইভ কনসার্টের মান আরও তুলে দেবে বলে দাবি বিশেষজ্ঞের এবং তার পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীর আগমন এক নতুন রেফারেন্স হয়ে থাকবে সঙ্গীত শিল্পে।

১৩ বছর পর এনরিক ইগ্লেসিয়াসের আবার ফিরে আসা, শুধু একটি সঙ্গীত কনসার্ট নয় এটি হল আবেগ, স্মৃতি আর বিশ্বসংগীতের সঙ্গে ভারতের এক অনন্য পুনর্মিলন। মুম্বাই প্রস্তুত, এবার অপেক্ষা শুধু সেই কনসার্ট নাইটের জন্য নয় তার পাশাপাশি অপেক্ষা শাহরুখ খানের সঙ্গে এনরিক ইগ্লেসিয়াসের কোলাবেরও।

(Feed Source: zeenews.com)