দশমের পরীক্ষা দিয়ে বেরোতেই গুলিতে ঝাঁঝরা ২ ছাত্র, লুটিয়ে পড়ল মাটিতে
পটনা : সাসারামে পরীক্ষার্থীদের উপর চলল গুলি, মৃত্যু হল এক ছাত্রের। বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা দিয়ে বেরোতেই গুলিবিদ্ধ হয় ২ ছাত্র। পরীক্ষা দিয়ে ফেরার সময়ই গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পড়ুয়ারা। স্থানীয় লোকজনই তড়িঘড়ি হাসপাতালে যান। সেখানেই এক ছাত্রের মৃত্যু হয়। অপর ছাত্রের চিকিৎসা চলছে । সূত্রের খবর, বিহারের রোহতাস জেলার সাসারামে ম্যাট্রিকুলেশন পরীক্ষার সময় খাতা নকল করার ঘটনাকে কেন্দ্র করে বচসা শুরু হয় দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে। পরীক্ষার পরও ঘটনার রেশ স্থায়ী হয়। তার জেরেই গুলিচালনা। পরীক্ষা হল থেকে বেরোতেই গুলিবিদ্ধ…

