পাকিস্তানকে ২৮ হাজার কোটি টাকা দিচ্ছে সৌদি আরব, আরও মজবুত হচ্ছে দুই দেশের সম্পর্ক?
ইসলামাবাদ: সামরিক চুক্তি আগেই হয়েছিল। এবার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হল। সৌদি আরবের কাছ থেকে ৩ বিলিয়ন ডলার অর্থসাহায্য় পাচ্ছে পাকিস্তান, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৮ হাজার কোটি টাকা। পাকিস্তানের সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ার যাতে তলানিতে না গিয়ে ঠেকে, সংযুক্ত আরব আমিরশাহির থেকে নেওয়া ঋণ যাতে শোধ করতে পারে, তার জন্যই সাহায্য়ের হাত বাড়িয়ে দিল সৌদি। (Saudi Arabia Loan to Pakistan) পাকিস্তানকে অর্থসাহায্য় সৌদি আরবের পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে। বলা হয়েছে, অতিরিক্ত অর্থসাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে…

