Spy cockroaches: আপনার ঘরের মেঝেতে শত্রুপক্ষের ভয়ংকর এক আরশোলা ঘুরছে না তো? ওরা কিন্তু সমূলে ধ্বংস করে দিতে পারে…সাবধান!!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীতে আরশোলার (cockroach) আবির্ভাব ৩২ কোটি বছর আগে। রাশিয়ার উত্তরে সুমেরু সাগর এলাকায় একধরনের আরশোলা পাওয়া যায়, যারা হিমাঙ্কের ১২২ ডিগ্রি সেলসিয়াস নীচেও দিব্যি বেঁচে থাকতে পারে। আশ্চর্য প্রাণী এরা। তাদের সঙ্গে নাম জুড়ল হেলসিং -এর। প্রতিরক্ষায় হেলসিং এখন একটা নাম। জার্মানির হেলসিং (Helsing)। এর সহ-প্রতিষ্ঠাতা গুন্ডবার্ট শের্ফ (Gundbert Scherf)-এর জন্য রাশিয়ার ইউক্রেন -আক্রমণ বদলে দিয়েছে। হেলসিং ইউরোপের সবচেয়ে মূল্যবান প্রতিরক্ষা স্টার্ট-আপ। শের্ফ চার বছর আগে যখন তাঁর কোম্পানি শুরু করেন, তখন তাকে বিনিয়োগ…

