ছাপবেন আর খাবেন! নয়া কেক ছাপার যন্ত্রই খাবারের ‘ভবিষ্যত’, বলছেন বিজ্ঞানীরা
জিনিসটা আদতে একটি প্রিন্টিং মেশিন। যেখানে কালি আর কাগজ থাকলেই কিছু ছেপে বেরনোর কথা। তবে এই মেশিন একটু আলাদা। এতে সাধারণ কালি আর কাগজ দেওয়া যাবে না। বরং দিতে হবে খাওয়া যায় এমন কালি। আর কাগজের বদলে কেক বানানোর উপকরণ যেমন পিনাট বাটার, স্ট্রবেরি, ক্রিম ইত্যাদি। এসব দিলেই দারুণ ম্যাজিক দেখাবে মেশিন। কিছুক্ষণেই তৈরি করে দেবে একটি দুর্দান্ত কেক। স্বাদ বাড়াতে তাতে মেশিনে একটু জ্যামও ঢেলে দেওয়া যেতে পারে। কেকের উপকরণ দিলেই কেক ‘প্রিন্ট’ হবে শুনলে অনেকে ভ্যাবাচ্যাকা খেতেই…

