শিয়ালদহ আর আহমেদ ডেন্টাল কলেজে অচলাবস্থা, তিনদিন ধরে ঘেরাও সুপার
#কলকাতা: নতুন বছরের শুরুতেই অচলাবস্থা শিয়ালদহ আর আহমেদ ডেন্টাল কলেজে। সেখানকার ইন্টার্ন ছাত্রীদের গত বৃহস্পতিবার হস্টেল খালি করার নির্দেশ দেয় ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ। আর এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ৩০ জন ইন্টার্ন ছাত্রী লেডিজ হস্টেলে থাকতেন। তাঁদের দাবি,তাঁরা প্রত্যেকেই কলকাতা থেকে বহু দূরবর্তী অঞ্চলের বাসিন্দা। বেশ কয়েকজন উত্তর – পূর্ব ভারতের বাসিন্দা। ৪৮ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করার নির্দেশের ফলে তাঁরা অথৈ জলে পড়েছেন। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কলেজের প্রশাসনিক বিল্ডিংয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন গিরি এবং সুপার তীর্থঙ্কর…

