ফাইনালে পৌঁছেও ট্রফি পাননি! সেই ইন্ডিয়ান আইডলেই বাজল তাঁর গান, কী লিখলেন সেঁজুতি
অভিষেক বচ্চনের সিনেমা ‘বি হ্যাপি’র গান ‘মেরে পাপা’ খুব জনপ্রিয়তা পেয়েছে। কারণ মায়েদের নিয়ে প্রচুর গান থাকলেও, বাবাদের নিয়ে গান অনেকটাই কম। আর এই গানটিই গেয়েছেন বাংলার মেয়ে সেঁজুতি দাস। এই কন্যে ছিলেন ইন্ডিয়ান আইডল সিজন ১৩-র প্রতিযোগী। যদিও ফাইনালে পৌঁছলেও ট্রফি আসেনি সেই সিজনে সেঁজুতির হাতে। সম্প্রতিই শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৬। আপাতত চলছে অডিশন পর্ব। আর সেখানেই দেখা গিয়েছে এক প্রতিযোগীর সঙ্গে তাঁর ছোট্ট মেয়ের ভিডিয়ো দেখাতে ব্যাকগ্রাউন্ডে ‘মেরে পাপা’ গানটি ব্যবহার করা হয়েছে। আর…

