Alpha Trailer: ‘এই সীতা নিজেই লঙ্কা জ্বালাবে!’, ‘Alpha’ ট্রেলারে আধুনিক রামায়ণের টুইস্ট, নেপথ্যে মেজর কবীর?
Alia Bhatt’s Alpha: টিজারের বিতর্ক উড়িয়ে ছাপিয়ে গেল ‘Alpha’ ট্রেলার! আলিয়া-শর্বরীর অ্যাকশন বনাম ববি দেওলের ‘লঙ্কা’, শেষ দৃশ্যে হৃতিকের এন্ট্রি নিয়ে তোলপাড় নেটপাড়া। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে সব জল্পনা আর ট্রোলিংয়ের মুখে ছাই দিয়ে ধামাকা লুকে হাজির YRF স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘আলফা’ (Alpha)-র অফিশিয়াল ট্রেলার। কয়েকদিন আগেই ছবিটির টিজার নিয়ে নেটপাড়ায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন শর্বরী ওয়াঘের ভক্তরা। অভিযোগ ছিল, শর্বরীকে প্রায় পাত্তাই দেওয়া হয়নি, সব লাইমলাইট কেড়ে নিয়েছেন আলিয়া ভাট। কিন্তু ট্রেলার আসতেই বদলে গেল গোটা…

)