Shooting in USA: মার্কিন বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসে নির্বিচার গুলি আততায়ীর, নিহত কমপক্ষে ৩
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন মুলুকে ফের চলল গুলি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে নির্বিচার গুলি চালাল আততায়ী। তোলপাড় লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভেদা। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গুলিতে নিহত হয়েছেন ৩ জন। গুরুতর জখম ১। লাস ভেগাস পুলিস সূত্রে খবর, গুলির লড়াইয়ে নিহত হয়েছে হামলাকারী। গুলি চালনার ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে। আততায়ীয় গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। এক আহতের অবস্থা সংকটজনক। তবে হামলাকারী পুলিসের গুলিতে নিহত নাকি সে আত্মহত্যা করেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সংবাদমাধ্য়মে…


