US Judge Shoots Wife: কোর্টে যেতে পারব না; জেলে থাকব হয়তো, বিচারকের মেসেজ পেয়ে খোঁজ নিতেই আঁতকে উঠলেন সহকর্মী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাল আদালতে যেতে পারব না। কারণ আমি এবার পুলিস হেফাজতে থাকব। সহকর্মীকে মেসেজ করে জানালেন বিচারক। তাতেই ঘাবড়ে গিয়ে খোঁজ নিতে শুরু করলেন তিনি। তখনই বেরিয়ে এল ভয়ংকর ঘটনা। জানা গেল নিজের স্ত্রীকে গুলি করে মেরেছেন বিচারক জেফ্রি ফার্গুলন। এমনকি তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২৬ হাজার রাউন্ড গুলি ও ৪৭টি বন্দুক। দেখে শুনে চোখ কপালে উঠল পুলিসের। ক্যালফোর্নিয়ার ওরেঞ্জ কান্ট্রি সুপিরিয়র আদালতের বিচারক ফার্গুসনকে যখন গ্রেফতার করা হয় তখন তার মুখ থেকে তীব্র…

