Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘খেলো ইন্ডিয়া’তে জোড়া সোনা-সহ পদকের হ্যাটট্রিক হুগলির শ্যুটার মেহুলির
‘খেলো ইন্ডিয়া’তে জোড়া সোনা-সহ পদকের হ্যাটট্রিক হুগলির শ্যুটার মেহুলির

কলকাতা: শ্যুটিংয়ে একের পর এক নজির গড়ে চলেছেন হুগলির বৈদ্যবাটির শ্যুটার মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। জাতীয় স্তরের টুর্নামেন্টে পদকের হ্যাটট্রিক করলেন বঙ্গকন্যা। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে তিনটি পদক জিতেছেন মেহুলি। যার মধ্যে জোড়া স্বর্ণপদক। রবিবার একটি ব্রোঞ্জ পদকও জিতে নিয়েছেন মেহুলি। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন মেহুলি। নয়াদিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় জোড়া সোনা জিতেছেন তিনি। ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন মেহুলি। নর্মদা নীতিনকে হারিয়ে দেন তিনি। মেহুলির মা মিতালি এবিপি আনন্দকে বলছিলেন, ‘১০ মিটার…

Read More