Louisiana Shooting: মহিলাকে গুলি, নিজের ৭ সন্তান-সহ ৮ শিশুকে হত্যা করল স্বয়ং বাবা’ই; ছাদে মেঝেতে রক্তগঙ্গা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার (Louisiana shooting) শ্রিভপোর্টে এক মর্মান্তিক বন্দুকযুদ্ধে আট শিশু নিহত (Gunman kills Eight children) হয়েছে। এই ঘটনায় হামলাকারীও পরে পুলিসের গুলিতে নিহত হয়। অত্যন্ত মর্মান্তিক ও নৃশংস এই ঘটনা ঘটেছে রবিবার সকালে। ‘ফ্যামিলি অ্যানিহিলেশন’ এক ব্যক্তির অতর্কিত গুলিবর্ষণে আট শিশু প্রাণ হারাল! যাদের মধ্যে সাতজনই ছিল হামলাকারীর নিজের সন্তান। অবিশ্বাস্য! পুলিস জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই ভয়াবহ ‘ফ্যামিলি অ্যানিহিলেশন’ বা সপরিবারে হত্যার ঘটনাটি ঘটেছে। এক মহিলা ও ৮ শিশু হামলাকারীর নাম শমার…

)