Shreyas Iyer On KKR Exit: আইপিএল জিতিয়েও বাদশার দরবারে ‘অপমান’! কলকাতা ছেড়ে পঞ্জাবে এসে বিস্ফোরক সরপঞ্চ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর ৩১ অক্টোবর ছিল আইপিএল রিটেনশনের ডেডলাইন। অর্থাত্ ওই দিনই বিকেলের ভিতর ১০ ফ্র্যাঞ্চাইজিকে খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা জমা দিতে হয়েছিল বিসিসিআই-কে। নিয়ম মেনেই কলকাতা নাইট রাইডার্সও তাদের ধরে রাখা ৬ ক্রিকেটারের নাম জানিয়ে দেয়! তিনবাররে চ্যাম্পিয়ন শাহরুখ খানের টিম রেখে দিয়েছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। রাখা হয়নি আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সহ-অধিনায়ক নীতীশ রানা ও তারকা পেসার মিচেল স্টার্ককে! শ্রেয়সের কেকেআর ছাড়ার বিষয়ে…

