Shubman Gill | India vs England 3rd ODI: সপ্তম ODI শতরান শুভমন গিলের, সহ-অধিনায়ক ভাঙলেন রেকর্ডের পর রেকর্ড…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগপুরে ৮৭, কটকে ৬০, এবার আহমেদাবাদে ১১২! স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে শুভমন যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছেন… রোহিত শর্মার ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। নাগপুরে প্রথম ওডিআই ৪ উইকেটে জিতেছিল ভারত। গত রবিবার কটকেও ৪ উইকেটে জিতেছে রোহিতবাহিনী। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলেছিল টিম ইন্ডিয়া। আজ, বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে সিরিজের নিয়মরক্ষার ম্যাচ। এদিন টস জিতে ভারতকে ব্যাট…

