Gold Price massive hike: বাংলা নববর্ষ পরতেই সোনা-রুপোর দামে আগুন: রেকর্ড উচ্চতায় পৌঁছল হলুদ ধাতু, অচিরেই ১ লক্ষ টাকা হবে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কিছুদিন দাম কমতে কমতে তলানিতে চলে যাওয়ার পর, বাজারে সোনার দামে আবার বিরাট লাফ। যে হারে হলুদ ধাতুর দাম বাড়ছে, তা এর আগে কখনও দেখা যায়নি। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং শক্তিশালী ডলারের বিপরীতে টাকার দামের ওঠানামার ফলে সোনা ও রুপো উভয় ধাতুই এখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম নতুন রেকর্ড স্পর্শ করছে। রেকর্ড ভাঙছে সোনার দাম গত কয়েক সেশনে সোনার দামের…
