Cancer Explained: সিঙ্গলদেরই ক্যানসারের ঝুঁকি অনেক বেশি, মারণ রোগের হাত থেকে বাঁচার উপায় বিয়ে, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যানসার (Cancer), যে মারণ রোগের নামই বুকে কাঁপুনি ধরিয়ে দেয়। ক্যানসার নিয়ে বিস্তর গবেষণা চলছে বিশ্ব জুড়ে। চিকিৎসাবিজ্ঞানে বিরাট অগ্রগতি হলেও ক্যানসারের ১০০ শতাংশ নিশ্চিত প্রতিকার এখনও আবিষ্কৃত হয়নি। আসলে ক্যানসার কোনও একক রোগ নয়, এটি শতাধিক ভিন্ন ধরনের রোগের সমষ্টি। ক্যানসার পুরোপরি সারবে এরকম কোনও অষুধই নেই। তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষণায়। যেখানে বলা হচ্ছে-সিঙ্গলদেরই ক্যানসারের ঝুঁকি তুলনামূলক ভাবে অনেক বেশি। মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে বিয়ে। ক্যানসার রিসার্চ কমিউনিকেশনসের (Cancer Research Communications)…

)