সৌন্দর্য্যের পাশাপাশি পড়াশোনাতেও মেধাবী, ভরতনাট্যম শিল্পী, চেনেন এই শিনি শেট্টিকে?
By : ABP Ananda | Updated at : 10 Mar 2024 02:57 PM (IST) বিশ্বসুন্দরীর খেতাব হাতছাড়া হয়েছে তাঁর। তবে দেশের মানুষের মুখে মুখে এখন ফিরছে তাঁর নাম। শিনি শেট্টি (Sini Shetty)। ৭১তম ‘মিস ইন্ডিয়া’ এইবছর আয়োজিত হত মুম্বইতে। শিনি ২০২২ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন। শিনি কর্ণাটকের মেয়ে। এই বছর বিশ্বসুন্দরীর খেতাব হাতছাড়া হলেও, শিনি সাফল্য পেয়েছেন, মুগ্ধ করেছেন বারে বারে। শিনির আদি বাড়ি কর্ণাটকে হলেও মুম্বইতের তাঁর জন্ম ও বেড়ে ওঠা। এর আগেও একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন…
