FACT CHECK | Sanjay Leela Bhansali: ৬৩তম জন্মদিনে হৃদরোগে আক্রান্ত! হাসপাতালে ভর্তি সঞ্জয় লীলা বনশালি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)। তাঁর শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দাবানলের মতো ছড়িয়ে পড়া একটি খবরে দাবি করা হয়েছিল, ৬৩তম জন্মদিনের আবহে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সত্যিই কি অসুস্থ পরিচালক? পরিচালকের ৬৩তম জন্মদিন উদযাপনের সময়ই হঠাৎ কিছু ভেরিফায়েড নয় এমন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁর অসুস্থতার খবর ছড়াতে থাকে। দাবি করা হয়, বনশালি গুরুতর…
