বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?
নয়াদিল্লি: ক্ষতবিক্ষত শরীরে মরিয়া লড়াই চালিয়ে গিয়েছেন। রুখে দিয়েছেন বিমান আছড়ে ফেলার পরিকল্পনা। FlyDubai বিমানের ভারতীয় পাইলট স্মিত মচ্ছারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। (Smit Machchhar of FlyBubai Plane) রিয়াধে ভারতীয় দূতাবাস, জেড্ডায় ভারতীয় কনস্যুলেট স্মিতের স্বাস্থ্যের দিকে নজর রেখেছে। ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘রিয়াধে আমাদের দবতাবাস এবং জেড্ডার কনস্যুলেট সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছারের স্বাস্থ্যের দিকে নজর রেখেছে। তাবুক শহরের হাসপাতালে ভর্তি…

