মাথায় ঘোমটা টেনে নববধূর ‘গৃহপ্রবেশ’, বৌভাতের ছবি শেয়ার করলেন সোহিনী-শোভন
কলকাতা: আলাপ হওয়ার এক বছরের মাথায় গাঁটছড়া বেঁধেছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। আজ ছবি পোস্ট করলেন তাঁদের বৌভাতের। নতুন বউ বাড়িতে পা রাখার পর সেই ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁর ননদ, বামনেত্রী দীপ্সিতা ধর। আজ শোভন-সোহিনীর বৌভাত, পোস্ট করলেন ছবি ১৫ জুলাই বিয়ে সেরেছেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার। শহরের এক ফার্মহাউজে পরিবার পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন তাঁরা। মালাবদল, সিঁদুরদানের পর্ব মিটতেই গান বাজনা হুল্লোড়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেদিনের একাধিক…

