শহরে একের পর এক খুন, রহস্য সমাধান করবেন অমৃতা, সোমরাজ, ঐশ্বর্য্য
কলকাতা: নতুন ওয়েব প্ল্যাটফর্ম দারসু ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ ‘সন্ধে নামার পরে’। সৌমজিৎ আদক ও তাঁর দলের পরিচালনায় আসছে এই রহস্য ওয়েব সিরিজ। মুখ্যভূমিকায় থাকছেন, অমৃতা চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, সোমরাজ মাইতি, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও রানা বসু ঠাকুর। সিরিজটির প্রযোজনায় রয়েছেন, ‘রূপ প্রোডাক্শন অ্যান্ড এন্টারটেনমেন্ট’। সিরিজটির প্রযোজক, অঙ্কিত দাস ও সুরেশ তোলানী। গল্পটি লিখেছেন, অনুভব ঘোষ। কলকাতা শহরে একের পর এক খুন হচ্ছে। পরপর দুটো খুনে কেঁপে উঠেছে শহর। চারিদিক বেশ থমথমে। খুনির প্রথম নিশানা ছিলেন, একজন মহিলা…


