Sonu Nigam: ‘ভীষণ কষ্ট হচ্ছে…’ যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু নিগম! কী হয়েছে গায়কের? চোখে জল ভক্তদের
Sonu Nigam: প্রবল যন্ত্রণায় ভুগছেন সোনু নিগম। সোশ্যাল মিডিয়ায় অসু্স্থতার কথা নিজেই জানালেন তিনি। মুম্বই: অসুস্থ সোনু নিগম। প্রবল যন্ত্রণায় ভুগছেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় অসু্স্থতার কথা নিজেই জানালেন তিনি। সম্প্রতি পুণে শহরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সোনু। সেখানে গিয়েই প্রবল কোমরের যন্ত্রণা শুরু হয় গায়কের। অসম্ভব শারীরিক কষ্টের কথা বলতে গিয়ে গায়ক লিখেছেন, ‘‘ভীষণ কষ্ট হচ্ছে, আজ পর্যন্ত কোনওদিন শোয়ের আগে এমন কষ্ট হয়নি।’’ ঠিক কী হয়েছিল সোনুর? ইনস্টাগ্রামের পাতায় সেদিনের একটি ভিডিও শেয়ার করেছেন সোনু। ভিডিওতে দেখা যাচ্ছে বিছানায়…

