হাত মেলাচ্ছেন ‘অনুরাগের ছোঁয়া’-র দীপা আর ‘জগদ্ধাত্রী’-র স্বয়ম্ভু! জুটি বাঁধার নেপথ্যে কোন রহস্য
কলকাতা: আলাদা আলাদা ধারাবাহিকে অভিনয় করেছেন তাঁরা, ২ ধারাবাহিক ই দীর্ঘদিন ধরে টিআরপি-র একেবারে শীর্ষে থেকেছে। আর এবার, একই ধারাবাহিকে জুটি বাঁধছেন তাঁরা। জি বাংলায় (Zee Bangla) আসছে নতুন ধারাবাহিক, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় আসছে এক নতুন জুটি। স্বস্তিকা ঘোষ এবং সৌম্যদীপ মুখোপাধ্যায় এবার জুটি বাঁধছেন ছোটপর্দায়। ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-রা তে জুটি বাঁধছেন দুই টিআরপি টপার ধারাবাহিকের নায়ক নায়িকা! ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। দীর্ঘদিন ধরে চলেছিল এই ধারাবাহিক। টিআরপি-র তালিকাতেও বেশ ওপরের…

