“কান্নাকাটির জন্য অনেক সময় পাবেন”, অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা মোদির
নয়াদিল্লি: সংসদে শুরু হল ৫ দিনের বিশেষ অধিবেশন (Special Parliament Session)। অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা। সংসদ ভবনে রয়েছেন সনিয়া গাঁধীও। কিন্তু বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা হবে? তা নিয়ে এখনও জল্পনা জারি। অধিবেশনের প্রবেশের আগেই প্রধানমন্ত্রীর বার্তা,’ সংসদে ৫ দিনের বিশেষ অধিবেশন। ছোট অধিবেশনে নেওয়া হবে ঐতিহাসিক সিদ্ধান্ত।’ এরপর নাম না করে বিরোধীদের দিলেন খোঁচা। বললেন, অনেক সময় পাবেন কান্নাকাটির। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ( Narendra Modi ) চন্দ্রযান ( Chandrayaan 3 )…

