ইংরেজি শেখাবে রাজ্য পুলিশ, এক পয়সাও লাগবে না, কীভাবে নাম লেখাবেন?
স্পোকেন ইংলিশ শেখাবে পশ্চিমবঙ্গ পুলিশ। কথাটা শুনতে অন্যরকম মনে হলেও পশ্চিমবঙ্গ পুলিশ রীতিমতো এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছে। মূলত হুগলি গ্রামীণ পুলিশ এই ইংরেজির ক্লাস নেবে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বলা হয়েছে, অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস বিনামূল্যে। আগামী বছরের জানুয়ারি থেকে হুগলি( গ্রামীণ) জেলা পুলিশের উদ্যোগে শুরু হচ্ছে বিনামূল্যে অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস। পড়াবেন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা। কীভাবে যোগ দেবেন, সেই বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হয়েছে রাজ্য পুলিশের পোস্ট করা ভিডিয়োতে। কী আছে সেই ভিডিয়োতে? সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, আগামী…

