Stomach Cancer: গ্যাস বা অম্বল ভেবে অবহেলা করবেন না, পাকস্থলীর ক্যানসার হতে পারে! ‘নিঃশব্দ ঘাতক’ রুখবেন কী ভাবে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেটের সামান্য গোলমাল বা অম্বল ভেবে অনেকেই দিনের পর দিন যে সব সমস্যাকে অবহেলা করেন, আদতে সেটাই হয়তো বড় বিপদের ইঙ্গিত। পাকস্থলীর ক্যানসার বা ‘স্টমাক ক্যানসার’-এর মতো ‘সাইলেন্ট কিলার’-কে প্রাথমিক পর্যায়েই রুখে দিতে এ বার বিশেষ কর্মসূচি নিল অ্যাপোলো ক্যানসার সেন্টার (এসিসি)। বুধবার কলকাতায় চালু হল তাদের ‘সেভ মাই স্টমাক’ (এসএমএস) বা পাকস্থলী বাঁচানোর বিশেষ অভিযান । পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে ক্যানসার আক্রান্তের সংখ্যার বিচারে পাকস্থলীর ক্যানসার পঞ্চম স্থানে। ভারতে এই মারণ রোগ রয়েছে ষষ্ঠ স্থানে…
