মাত্র ৯ দিনে মহাকাশে আটকে পড়া মহাকাশচারীদের ফিরিয়ে আনল চিন, সুনীতাদের বেলায় সময় লেগেছিল ৯ মাস
নয়াদিল্লি: মাত্র আটদিনের সফরে গিয়ে মহাকাশে ন’মাস আটকে ছিলেন সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর। মহাকাশে আটকে পড়া নিজেদের মহাকাশচারীদের মাত্র ন’দিনে পৃথিবীতে ফিরিয়ে আনল চিন। মহাকাশ থেকে পৃথিবীতে তাঁদের অবতরণের ভিডিও সরাসরি সম্প্রচারিত হয়। জলভাগে নয়, সটান পৃথিবীর মাটিতে পা রাখেন চিনের মহাকাশচারীরা। (Chinese Stranded Astronauts Return) চিনের তিন বিজ্ঞানী সম্প্রতি মহাকাশে আটকে পড়েন, Chen Dong, Dhen Zhongrui এবং Wang Jie. ৫ নভেম্বর পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাঁদের। কিন্তু মহাকাশ আবর্জনার সঙ্গে ধাক্কা লাগে তাঁদের মহাকাশযান Shenzhou…


