দেড় বছরে যন্ত্রণামুক্তি ৫০০ রোগীর! Robotic Joint Replacement Surgery-তে সাফল্য
কলকাতা: এ এক দারুণ সাফল্যের কাহিনী! গাঁটের ব্যথায় ভুক্তভোগীদের যন্ত্রণা থেকে মুক্তি দিতে চিকিৎসায় এসেছে এক আমূল পরিবর্তন। যার নাম রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। আর ইতিমধ্যেই সফল ভাবে ৫০০ রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করে এক মাইলফলক স্থাপন করল ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (CMRI)। সম্প্রতি সেই সাফল্যই উদযাপনের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিল সিএমআরআই। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই সার্জারির মাধ্যমে সুস্থ হয়ে ওঠা রোগীরাও। সিএমআরআই-এর অর্থোপেডিক বিভাগের ডিরেক্টর এবং এইচওডি ডা. রাকেশ রাজপুতের নেতৃত্বে চিকিৎসক দল এই প্রসঙ্গে…

