Agnidev Chatterjee Hospitalized: চোখের দৃষ্টি ঝাপসা হচ্ছিল, টলে যাচ্ছিল পা! গুরুতর অসুস্থ সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী পরিচালক অগ্নিদেব,ভর্তি হাসপাতালে
শুক্রবারও তাঁর শরীর কিছুটা দুর্বল ছিল এবং শরীরে অস্বস্তি হচ্ছিল৷ তবে ধীরে ধীরে অবস্থার অবনতি হয়৷ বাঁ চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, পা টলে যায়৷ এমনকী একসময় তিনি হাঁটতেও পারছিলেন না, টলে পড়েছিলেন৷ তখন তাঁরা প্রথমে পারিবারিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর পরামর্শতেই হাসপাতালে নিয়ে আসেন অগ্নিদেবকে৷জানা গিয়েছে স্ট্রোক হয় অগ্নিদেবের, যা প্রথমে বোঝাই যায়নি৷ পরে কয়েকটি উপসর্গ দেখে ঘাবড় যান স্ত্রী সুদীপা এবং তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে স্বামীকে ভর্তি করেন তিনি৷ কলকাতা: খারাপ সময় পিছু ছাড়ছে না বাংলা…

