Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘৭০ কোটির মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে মহাকুম্ভে..’, মমতার উল্টো সুর সুজাতার মুখে !
‘৭০ কোটির মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে মহাকুম্ভে..’, মমতার উল্টো সুর সুজাতার মুখে !

কলকাতা: মহাকুম্ভ আয়োজনে অব্যবস্থার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর উল্টো সুর দলেরই সদস্য সুজাতা মণ্ডলের। ‘কোনও অব্যবস্থার সম্মুখীন হইনি। ৭০ কোটি মানুষের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। পূণ্য অর্জন করতে গিয়ে মানুষের মৃত্যু দুঃখজনক। আমার দলের কর্মী থেকে নেতৃত্ব পর্যন্ত প্রচুর মানুষও গিয়েছেন। মহাকুম্ভতে যেতে দলের থেকে তো বারণ করা হয়নি। তারপরও যারা লুকোচ্ছেন তা তাঁদের ব্যক্তিগত বিষয়’, মন্তব্য তৃণমূল নেতা সুজাতা মণ্ডলের। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুকুম্ভ মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতিতে।  ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। সম্প্রতি…

Read More