KKR: আইপিএলে এবার ঘরের মাঠেও হারল কালকাতা, জিতে গেল হায়দরাবাদ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলে টানা দুটি ম্যাচে হারল কলকাতায়। এবার ঘরের মাঠে ইডেনে। টার্গেট ছিল ২২৭। হায়দরাবাদের বিরুদ্ধে ১৬১ রানেই অলআউট অজিঙ্ক রাহানেরা। এদিন ইডেনে প্রথম ব্যাট করে হায়দরাবাদ। আগের ম্যাচে রান পাননি। কলকাতার বিরুদ্ধে সুযোগটা কিন্তু দারুণভাবে কাজে লাগালেন হায়দরাবাদের দুই ওপেনারই। হেড করলেন ২১ বলে ৪৬। মাত্র ২১ বল খেলে ৪৮ রান এল অভিষেকের ব্যাট থেকেও। তবে হেড আউট হতেই ছন্দপতন। পরপর আউট ঈশান, অনিকেত বর্মা। হেনরিখ ক্লাসেন সঙ্গে জুটি বেঁধে পরিস্থতি সামলে দেন নীতীশ।…

)