Vinesh Phogat: ‘দঙ্গল কন্যা’কে কে রুখবে? ভিনেশের এশিয়াড স্বপ্নে জ্বালানি, ‘সুপ্রিম’ ধোবি পাছাড়ে ব্যাকফুটে ফেডারেশন!
Vinesh Phogat: ‘দঙ্গল কন্যা’কে কে রুখবে? ভিনেশ ফোগাটের এশিয়াড স্বপ্নে জ্বালানি দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের ধোবি পাছাড়ে পুরো ব্যাকফুটে ফেডারেশন! জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ অবসর ভেঙে আবারও কুস্তির ম্যাটে ফিরছেন ‘দঙ্গল’ কন্যা ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। দেশের অন্যতম সেরা কুস্তিগিরের পাখির চোখ আসন্ন এশিয়ান গেমস। সেখানেই কামব্যাক করতে চেয়েছিলেন এশিয়াডের সোনা-ব্রোঞ্জ জয়ী। তবে দিল্লি হাই কোর্টের স্থতিগাদেশে এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথই বন্ধ হতে বসেছিল ১৮ মাস পর কুস্তিতে ফেরা ভিনেশের! কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ…

