GK: বিমান হোক বা ট্রেন, রাতভর জার্নির মুশকিল আসান, শুধু ব্যাগে রাখুন একটি টেনিস বল, জানলে চমকে যাবেন গ্যারান্টি!
আকারে ছোট ও সহজে বহনযোগ্য হওয়ায় একটি টেনিস বল আপনাকে পিঠের ব্যথা ও অস্থির শরীর থেকে আরাম পেতে সাহায্য করতে পারে। দীর্ঘক্ষণ বসে থাকতে হবে এমন সফরে বেরোলে অনেক সময়েই শরীরে নানা রকমের ব্যথা বেদনা দেখা দেয়। কারও কোমর ধরে যায়। সে ক্ষেত্রে কাজে দিতে পারে এই একটি টেনিস বল। দীর্ঘ ফ্লাইট, রাতভর ট্রেন এবং সড়কপথে যাত্রা প্রায়শই গন্তব্যে রোমাঞ্চের প্রতিশ্রুতি দিলেও, যাত্রাপথে অস্বস্তি নিয়ে আসে। সংকীর্ণ আসন, পা রাখার সীমিত জায়গা এবং ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে…

