বার্ধক্য ভাতার আর্থিক যোগানের উৎস কী? অভিষেকের ঘোষণায় প্রশ্ন তুলে ইনকাম ট্যাক্সে চিঠি শুভেন্দুর
আশাবুল হোসেন, সমীরণ পাল, হিন্দোল দে, কলকাতা : বার্ধক্য ভাতার বিপুল আর্থিক যোগানের উৎস নিয়ে প্রশ্ন তুলে ইনকাম ট্যাক্সের প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেলকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। এত টাকা কোথা থেকে আসবে তার কোনও স্পষ্ট ব্যাখ্য়া দেওয়া হয়নি বলে চিঠিতে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছেন অমিত মালব্যও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। “শুধু এটা এক মাস নয়, দুই মাস নয়। রাজ্য় সরকার যদি কোনও কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি, আপনাদের চিন্তা করতে হবে না।…

