Swiss Bank: সুইস ব্যাঙ্কে বাড়ছে ভারতীয়দের টাকা; ১৪ বছরে সর্বোচ্চ আমানতের পরিমাণ
নিজস্ব প্রতিবেদনঃ ভারতীয়রা সুইস ব্যাঙ্কে আরও বেশি করে টাকা রাখছে। গত ১৪ বছরের মধ্যে সব থেকে বেশি পরিমাণ টাকা সুইস ব্যাঙ্কে রাখা হয়েছে ২০২১ সালে। ভারতীয় ব্যক্তি এবং সংস্থাগুলি বিভিন্ন সুইস ব্যাঙ্কে রাখা টাকার মোট পরিমাণ হয়েছে ৩০,৫০০ কোটি (৩.৮৩ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক)। আমানত বেশি হলেও সিকিউরিটিজের মাধ্যমে হোল্ডিং আমানতের তুলনায় বেড়েছে। ২০২০ সালের শেষে সুইস ব্যাঙ্কে জমানো টাকার পরিমাণ ছিল ২০,৭০০ কোটি। সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্স বেড়ে হয়েছে ৪,৮০০ কোটি টাকা। SNB জানিয়েছে ২০২১ সালের শেষে সুইস ব্যাঙ্কগুলির মোট দায়…

