৬০-এ পৌঁছানোর আগে কি স্ট্রোকের আশঙ্কা? বলবে রক্তের গ্রুপই! শুনুন বিশেষজ্ঞের কথা
নতুন একটা সমীক্ষায় চাঞ্চল্যকর এক তথ্য উঠে এসেছে। তাতে জানা গিয়েছে যে, অকালে স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে কি না, সেটা বলে দেবে আমাদের রক্তের ধরন বা রক্তের গ্রুপই! কিন্তু এর ব্যাখ্যাই বা কী? বিশেষজ্ঞদের বক্তব্য, যখন ইস্কেমিক স্ট্রোক হয়, তখন মস্তিষ্কের কিছু অংশে রক্ত সঞ্চালন ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়। যার ফলে মস্তিষ্কের কলাকোষে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পৌঁছয় না। আর এর জেরে কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষের মৃত্যু ঘটতে পারে। আর এই গবেষণার জেরে চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিশা চলে…

