ভারতের বিরুদ্ধে ওয়ান ডে দলে স্টার্ক, নেই কামিন্স, প্রথম দুটো টি-টোয়েন্টিতে নেই ম্যাক্সওয়েল
মেলবোর্ন: ভারতের (India vs Australia) বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ দিয়ে সফর শুরু। এরপর পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ক্যাঙ্গারু বাহিনী। তারই দল ঘোষণা করে ফেলল ক্রিকেট অস্ট্রেলিয়া। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের সঙ্গে প্রথম দুটো টি-টোয়েন্টি ম্য়াচের দলও ঘোষণা করা হল। কোমরের চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি দুটো সিরিজেই নেই প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বভার সামলাবেন মিচেল মার্শ (Mitchell…

