শুধু নেতৃত্বই নয়, টি-টোয়েন্টি জাতীয় দল থেকেও কি ছাঁটাইয়ের পথে সূর্যকুমার?
মুম্বই: আশঙ্কাই হয়ত সত্যি হতে চলেছে। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি ফর্ম্য়াটের (T20 Format) নেতৃত্বভার হারাতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এটা মোটামুটি নিশ্চিত। এমনকী দল থেকেও হয়ত নিজের জায়গা হারাতে পারেন সূর্য। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী মুম্বইয়ে বৈঠকে বসবেন। সেখানেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগামী জুলাইয়ে হতে চলা টি-টােয়েন্টি সিরিজ ও সেপ্টেম্বরে হতে চলা এশিয়ান গেমসের জন্য দল বেছে নেবেন নির্বাচকরা। আর যতদূর খবর, নির্বাচকমণ্ডলী সূর্যকুমার যাদবকে বাদ দিয়েই দল সাজানোর পথে হাঁটবেন। সূর্যকুমার যাদবকে নিয়ে…

