Bangladesh Election 2026: গণঅভ্যুথ্থানের ক্ষত পেরিয়ে ২০ বছর পর বাংলাদেশের ক্ষমতায় BNP! ২১২ আসন পেয়ে প্রধানমন্ত্রী পদে শনিবার শপথ তারেকের! অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতারও…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর এটিই ছিল দেশের প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনী ফলাফল অনুযায়ী, দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আর এই নিরঙ্কুশ বিজয়ের পরেই অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের প্রাথমিক ফলাফল আসার পরপরই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক…
