Sourav Ganguly Fake ED Raids News: এবার পুলিসের দ্বারস্থ সৌরভ! থানায় FIR, কী অভিযোগ প্রাক্তন অধিনায়কের?
Sourav Ganguly Fake ED Raids News: ‘আমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে’, ঠাকুরপুকুর খানায় ভারপ্রাপ্ত আধিকারিককে চিঠি মহারাজের। অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ‘সৌরভের বাড়িতে ED’র হানা’! সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরে এবার বেজায় চটেছেন মহারাজ। ফেসবুকে একটি ফ্যান পেজের বিরুদ্ধে বেহালার ঠাকুরপুকুর থানায় FIR করলেন তিনি। ঠাকুরপুকুর থানায় ভারপ্রাপ্ত আধিকারিককে একটি চিঠি পাঠিয়েছেন সৌরভ। চিঠিতে তিনি লিখেছেন, “Sourav Ganguly Fans” নামে একটি ফেসবুক পেজ আমার নজরে এসেছে। যে পেজ থেকে ধারাবাহিকভাবে বিভ্রান্তমূলক পোস্ট ও খবর প্রচার করা হচ্ছে। উদ্দেশ্য়,আমার সুনাম ক্ষুণ্ণ করা…

)