ঠাকুরপুকুর বাজারের কাছে রাস্তায় বিশাল ধস ! জল-বিদ্যুৎ পরিষেবা ব্যাহত; সমস্যায় স্থানীয়রা
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : বেহালার (Behala) ঠাকুরপুকুর বাজারের (Thakurpukur Market) কাছে ডায়মন্ড হারবার রোডে (Diamond Harbour Road) রাস্তায় ধস। আজ সকাল ৮টা নাগাদ আচমকা ধস নামে। ধস নেমে রাস্তার ধারের সিইএসসির (CESC) বক্স হেলে পড়েছে। ধসে অনেকখানি বসে গেছে রাস্তা। বিশালাকারের গর্ত তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঠাকুরপুকুর থানার (Thakurpukur PS) পুলিশ ও পুরকর্মীরা। সাদা বালি দিয়ে ধসে যাওয়া রাস্তার অংশ বোজানোর চেষ্টা করা হচ্ছে। ঠাকুরপুকুর বাজারের কাছে বহুদিন ধরে ভূ-গর্ভস্থ পাইপ লাইনের কাজ চলছে। তার জেরেই ধস…

