Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মরাঠি যুবক শিখেছিলেন তামিল! কীভাবে শিবাজি থেকে হয়ে উঠলেন ‘থালাইভা’?
মরাঠি যুবক শিখেছিলেন তামিল! কীভাবে শিবাজি থেকে হয়ে উঠলেন ‘থালাইভা’?

কলকাতা: পেটের তাগিদে একসময় কুলির কাজ করতে হয়েছিল। তারপর আরও একটু রোজগারের জন্য বাসের কন্ডাকটরের কাজ। পরিস্থিতি কঠিন ছিল, কিন্তু লড়াইও ছিল জোরদার। ছিল চোয়ালচাপা জেদ, স্বপ্ন আর তার সঙ্গে অসম্ভব পরিশ্রম। এই মশলাগুলি মিশেলেই সেদিনের বাস কন্ডাকটর পরে হয়ে ওঠে জনতার নয়নের মণি। মরাঠি পরিবারের যুবক শিবাজি রাও গায়কোয়াড় হয়ে ওঠেন দক্ষিণী সিনেমার লিভিং লেজেন্ড আর গোটা ভারতের সিনেপ্রেমী মানুষের দি থালাইভা- রজনীকান্ত (Rajinikanth)। আজ, ১২ ডিসেম্বর রজনীকান্তের জন্মদিন (Rajinikanth Birthday)। ১৯৫০ সালের এই দিনেই বেঙ্গালুরুর একটি মরাঠি…

Read More