ঘনকের মধ্যে আস্ত শহর, বদলে যাবে অর্থনীতির খোলনলচে? পৃথিবীর বৃহত্তম নির্মাণের কাজ শুরু সৌদিতে
নয়াদিল্লি: ফের অসম্ভবকে সম্ভব করতে নেমে পড়ল সৌদি আরব। এবার পৃথিবীর বৃহত্তম বিল্ডিং নির্মাণের কাজ শুরু করল তারা। সবমিলিয়ে বাজেট বরাদ্দ হয়েছে ৫০০০ কোটি ডলার। নির্মাণকার্য সম্পন্ন হলে পৃথিবীর বৃহত্তম নির্মাণ হিসেবে সেটি চিহ্নিত হবে। উচ্চতা হবে ১৩০০ ফুট, প্রস্থ হবে ১২০০ ফুট। সৌদি আরব জানিয়েছে, নির্মাণ সম্পন্ন হলে নয়া বিল্ডিংয়ের চার দেওয়ালের ভিতর ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিং ঢুকে যাবে, যা আমেরিকার অন্যতম পরিচিতি। (The Mukaab in Saudi Arabia) পরিকাঠামোর আধুনিকীকরণে এই মুহূর্তে পৃথিবীর বাকি দেশগুলিকে জোর টক্কর দিচ্ছে…

