নাম জড়িয়েছে বিতর্কে, ‘বড় কাজ’ খোয়ালেন এই ইনফ্লুয়েন্সার
India’s Got Latent: বিতর্কে নাম জড়িয়েছে আগেই। এবার বড় সুযোগ হাতছাড়া হল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মখিজার। এই ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটর ইনস্টাগ্রামে জনপ্রিয় ‘দ্য রেবেল কিড’ নামে। রাজস্থান ট্যুরিজম আইআইএফএ- এ সঙ্গে একত্রিত হয়ে (কোলাবরেশনে) একটি ‘ট্রেজার হান্ট শ্যুটিং’ করছিল। সেখানে প্রচারক অর্থাৎ প্রোমোটার হিসেবে নাম ছিল অপূর্বার। সেখান থেকেই এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের নাম সরিয়ে দেওয়া হয়েছে। কমেডিয়ান সময় রায়নার ইউটিউব শো India’s Got Latent নিয়ে বেশ কিছুদিন ধরেই তুঙ্গে রয়েছে বিতর্ক। এই শো- এর যে এপিসোড…

