West Bengal Theatre Community Protest: কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্তে ভয়ংকর সংকটে থিয়েটার, ২০০০ নাট্যকর্মীর পেটে পড়ছে টান: প্রতিবাদে দানা বাঁধছে জোট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশজুড়ে থিয়েটার, নৃত্য এবং সংস্কৃতির অন্যান্য ধারায় যুক্ত কর্মীদের ভবিষ্যৎ কি এবার গভীর সংকটের মুখে? কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সাম্প্রতিক এক সিদ্ধান্তে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বাংলার নাট্যমহলে। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল ‘ওয়েস্ট বেঙ্গল থিয়েটার কমিউনিটি’। তাদের দাবি, স্যালারি গ্রান্ট বা গুরু-শিষ্য পরম্পরার মতো অনুদান প্রকল্পগুলোতে যে হস্তক্ষেপ করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা সক্রিয় নাট্যকর্মীরা এই…

