গাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি, এলাকায় আতঙ্ক, চিৎকার! টাইগার শ্রফকে গুলি করার মুহূর্তে কী কী ঘটেছিল?
বলিউড অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff) বাড়ির সামনে চলল গুলি। রবিবার সন্ধেয় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চলে। ঘটনায় অভিনেতার গাড়িচালক সহ, ৩জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সুস্থ আছেন জনপ্রিয় অভিনেতা, তাঁর গায়ে গুলি লাগেনি। পুলিশ সূত্রে খবর, রবি-সন্ধ্যায় নিজের কাজ সেরে গাড়ি করে বাড়ি ফিরছিলেন টাইগার শ্রফ। তাঁর আবাসনের সামনে একটি মাঠ রয়েছে। সেখানে বিকেলে প্রচুর শিশুরা খেলাধূলা করে। প্রবীণ নাগরিকরা হাঁটতে আসেন। জুহুর এই এলাকাকে যথেষ্ট নিরাপদ বলেই মনে…

