অবশেষে কাটল জট, সোমবার থেকে শ্যুটিং শুরু হচ্ছে টলিপাড়ায়
কলকাতা: অবশেষে কাটল জট। সোমবার থেকে ফের স্টুডিওপাড়ায় শোনা যাবে লাইটস, ক্য়ামেরা, অ্যাকশন। সোমবার থেকে আবার শ্যুটিং শুরু হবে টালিগঞ্জে। আজ বৈঠকের পরে জট কেটে গিয়েছে বলেই জানা যাচ্ছে। আজ পরিচালক-টেকনিসিয়ানদের সঙ্গে আজ বৈঠক করেছেন অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। ২ মন্ত্রীর সঙ্গে স্টুডিওপাড়ার ২ পক্ষের বৈঠকে কাটল জট। ‘সমস্যা হলে আমরা আছি, আশ্বাস দিয়েছেন রাজ্যের ২ মন্ত্রী’, সোমবার থেকেই ফ্লোরে ফের শ্যুটিং, জানালেন পরিচালকরা। গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় ডামাডোল। একটি ধারাবাহিকের সেট তৈরিকে ঘিরে শুরু হয় সমস্যা। পরিচালক…

